ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা হয়েছে। এছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।