ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলে দুটি ডায়াগনস্টিক ও হাসপাতাল সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠান দুটি হলো– এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড।
রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, কয়েক মাস আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে নানা অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে ত্রুটিগুলো শুধরে নেওয়ার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য অধিদফতর থেকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়।
প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে আনা ও মানহীন সেবা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান ঢাকা মেইলকে বলেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সুযোগও দেয়া হয়েছিল। তারপরও তাদের মানের কোনো উন্নতি হয়নি। যার ফলে এই দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।